

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে জ্বর সর্দি ও শ্বাসকষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে একজন এবং হাজীগঞ্জ একজন।

হাজিগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বাসিন্দা আব্দুল মমিন খন্দকার (৭০)এর করোনা উপসর্গে নিজ বাড়ীতে মৃত্যু হয়। লাওকোরা গ্রামের বাসিন্দা আব্দুল মমিন খন্দকার জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মারা যান।

রাতেই তার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয় ।
চাঁদপুর সদর শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহ্তলী মিজি বাড়িতে করোনা উপসর্গে ফজিলতুননেচ্ছা নামে এক নারী মারা যান। মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।
এদিকে গত ২৪ঘন্টায় চাঁদপুরে নতুন করে আরো ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ।এ নিয়ে জেলায় এখন মোট আক্রান্ত ৫০৮জন। এছাড়া মৃত্যু হয়েছে ৪৩ জনের।










