

শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে জুম অ্যাপের মাধ্যমে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


১৭ জুন ২০২০ খ্রি. বুধবার দুপুরে জেলা প্রশাসন আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-৩(শ্রীবরদী-ঝিনাইগাতী)আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা সিভিল সার্জন ডাঃএকেএম আনওয়ারুল রউফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি,৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগনসহ করোনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মূলত করোনা ভাইরাস সংক্রমণ এর উপর ভিত্তি করে জেলার ম্যাপিং এবং জোনিং (রেড, ইয়েলো, গ্রীন) বিষয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়া করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সভায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর জেলাকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে যার যার অবস্থান থেকে কাজ করে যাবার জন্য সর্বমহলের প্রতি আহ্বান জানান।










