চাঁদপুর রাজরাজেশ্বরে স্বামীকে অস্ত্র ঠেকিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ড লক্ষ্মীর চরে গৃহবধূকে গণধর্ষণ করার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে পুলিশ ধর্ষিতা গৃহবধূর কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে অভিযোগ লিপিবদ্ধ করেন।

গত শনিবার গভীর রাতে লক্ষ্মীর চরে কৃষক আব্বাস বকাউলের ঘরের দরজা ভেঙে ৭/৮ জন দুর্বৃত্ত ঘরের ভিতরে প্রবেশ করে স্বামী আব্বাস বকাউলের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে পাশের রুমে তার স্ত্রীকে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে।

এই ঘটনার পর গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে দেয়নি ও থানায় অভিযোগ করতে যেতে চাইলে ধর্ষণকারীরা তাকে চাঁদপুর শহরে আসতে বাধা প্রদান করে এবং জানে মেরে ফেলার হুমকি দেয়। পরে স্থানিয়ভাবেই ধর্ষিতার চিকিৎসা করান বলে তার স্বামী জানান।gif maker অবশেষে ধর্ষিতা গৃহবধূ ও তার স্বামী চাঁদপুর মডেল থানায় সোমবার বিকালে এসে ওই রাতের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। অভিযোগে উল্লেখ করা হয় যে, এলাকার মৃত ইয়াকুব গাজীর ছেলে সেলিম গাজী, ভুদাই গাজীর ছেলে বাবুল গাজী, সোবহান মল্লিকের ছেলে ফিরোজ মল্লিক, জাহাঙ্গীর প্রধানের ছেলে মোস্তফা প্রধানিয়া, শফী প্রধানিয়ার ছেলে সবুজ প্রধানীয়াসহ ৭/৮জন মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে। এ সময় তারা গলায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখায়।

এবং আব্বাস বকাউলের স্ত্রীকে পাশের ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কয়েকজনের মুখোশ খোলা থাকায় তাদেরকে খুব সহজে চিনে ফেলেন।এই ঘটনার পর অসুস্থ স্ত্রীকে হাসপাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয় এবং ঘটনাটি অন্য কাউকে জানালে জানে মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় আব্বাস বকাউল ও তার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষিতা গৃহবধূ জানান, রাতের আধারে তারা ঘরে ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে জানে মেরে ফেলার হুমকি দিয়ে পাশের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তাদের হাতে পায়ে ধরে মাফ চাইলেও ধর্ষণের হাত থেকে রেহাই পাননি।

রাজরাজেশ্বর ইউনিয়নের বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, গৃহবধূকে রাতের আধারে ঘরে ঢুকে যারা এই গণধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে তারা এলাকার ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী জানান, গণধর্ষণের ঘটনাটি খুবই দুঃখজনক। যারা নিরীহ মানুষের উপর নির্যাতন করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক।

তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে শান্ত ইউনিয়নকে অশান্তি করতে চায়। এই ধর্ষনের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।

চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনায় অভিযোগকারীরা থানায় এসে অভিযোগ দিয়েছেন। ধর্ষণের ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবো

You might like