প্রচন্ড গরমে একটু ঠান্ডা উষ্ণতা পেতে……

 

বর্তমানে চলছে আষাঢ় মাস। এই আষাঢ় মাসে থেকে, থেকে বৃষ্টি বাদল হওয়ার নিয়ম থাকলেও প্রকৃতিও যেনো কেমন বদলে গেছে। এখন আর আগের দিনের মতো আষাঢ়ে তেমন বৃষ্টি হতে দেখা যায়নি।

বর্ষা মৌসুমে তাপমাত্রা বেশি হলে বৃষ্টি বাদলে মানুষজন গরম থেকে কিছুটা স্বস্তি পেতো। কিন্তু এখনকার দিনে আষাঢ়ে তেমন বৃষ্টি বাদল না হওয়ার কারনে গরমে আগের মতো সেই স্বস্তি ফিরে পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। প্রকৃতির ভিন্ন রূপে গাছের পাতা গুলোও যেনো বড্ড অভিমান করে আছে।

তাই প্রচন্ড গরমেও বাতাসের এতটুকুন শীতল হাওয়া পাইনি মানুষ। গত কয়েকদিনের এমন ব্যাপসা গরমে মানুষের পাশাপাশি অস্বস্তিতে রয়েছে বিভিন্ন পশু পাখিও। আর এই প্রচন্ড গরম থেকে একটু ঠান্ডা উষ্ণতা পেতে দুটি মহিষকে এভাবেই ঝিলের পানিতে গা ডুবিয়ে রাখতে দেখা যায়।

ছবিটি গত শুক্রবার দুপুরে চাঁদপুর পুরান বাজারের আলকায়েদ রহমান জুট মেল এলাকা থেকে তোলা।

ছবি ও প্রতিবেদন কবির হোসেন মিজি।

You might like