ফরিদগঞ্জে সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা শনাক্ত

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার (২৭ জুন) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশ্রাফ আহমেদ চৌধুরী নিশ্চিত করেছেন। এ নিয়ে ফরিদগঞ্জ উপজেলায় ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সূত্রে জানাযায়, ২৪ জনের পাঠানো রিপোর্টে ৬টি পজেটিভ আসে। আক্রান্তরা হলো, ফরিদগঞ্জ সোনালী ব্যাংক কর্মকর্তা ফজলে রাব্বি (২৯), পৌর এলাকার নিবাশ মজুমদার (৬৫), ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের আব্দুল বাতেন (৬৫), ৬নং গুপ্টি ইউনিয়নের আব্দুর রব (৮০), ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের মো: রফিক (৫০) ও ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের রাবেয়া বেগম (৫২)।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশ্রাফ আহমেদ চৌধুরী জানান, আক্রান্তদের বাড়িগুলো লকডাউন করা হবে। তাছাড়া পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

You might like