চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান কোরোনায় আক্রান্ত…

সাইদ হোসেন অপু চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) এর নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।

চাঁদপুর সিভিল সার্জন ডা মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার পুলিশ সুপারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

চাঁদপুর জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, গত দু’ দিন আগে পুলিশ সুপার তার নমুনা দেন। সোমবার রাতে ঢাকা থেকে জানানো হয়েছে তিনি করোনা পজেটিভ। আজ মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন। পুলিশ সুপারের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন পুলিশ সদস্যরা।

উল্লেখ্য: চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার পুলিশ লাইন্সের আরও ৮ জন সদস্যের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। চাঁদপুর জেলা পুলিশের এযাবৎ ৬০জন কর্মকর্তা ও কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন । এরমধ্যে হাইমচর থানার অফিসার ইনচার্জ রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

You might like