অসহায় পরিবারকে রিকশা প্রদান করলেন রোটা. ডা. মাসুদ হাসান

সাইদ হোসেন অপু চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর শহরের খান পাড়ার অসহায় স্বামী পরিত্যক্ত আফিয়া বেগমকে একটি রিকশা প্রদান করেছেন মানবিক চিকিৎসক রোটাঃ ডাক্তার মাসুদ হাসান।

শনিবার ৪ জুন দুপুরে তিনি রিক্সার চাবিটি বুঝিয়ে দেন।

জানা যায় আফিয়া বেগম ৪ কন্যা সন্তান নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। লকডাউনের প্রথম থেকে অসহায়দের তালিকায় ছিলনা তার নামটি, পায়নি কোন ত্রাণ সামগ্রী। সম্প্রতি ডাঃ মাসুদ হাসানের সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষনিক আর্থিক সহযোগীতা এবং খাদ সামগ্রী প্রদান করেন।

রোটারিযান ডাঃ মাসুদ হাসান এই অসহায় পরিবারটিকে ভবিষ্যতেও সহযোগিতা এবং তার প্রতিবন্ধী সন্তানের ভরণ পোষণের জন্য আশ্বাস প্রদান করেন।

 

You might like