মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা ছোটন গাজীর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি

 

মতলব উত্তর প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী গাজী নিয়াজ মোর্শেদ ছোটনের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে এবং চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. জনাব নুরুল আমিন (রুহুল) এর নির্দেশনায় ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানের অনুপ্রেরনায় তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ সফল করার লক্ষে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে বৃক্ষরোপন করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে চলছে “মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবেই মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী গাজী ছোটন বৃক্ষরোপন করেন।

এ বিষয়ে উক্ত ছাত্রলীগ নেতা গাজী ছোটন বলেন, বিশ্বব্যাপী বৃক্ষনিধনের কারণে অক্সিজেন ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়। এভাবে চলতে থাকলে খুব শিগগিরই বিশ্ব ধ্বংসের মুখে পড়বে। এজন্যই বিশ্বনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচি দিয়েছেন। এছাড়া মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে ছাত্রলীগের আয়োজনে নিয়মিত চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। তারই অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। নির্দেশনায় আমি বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন-রিয়াদ হোসেন বাবু, ইকবাল তপদার, জাকারিয় গাজী সজিব, আরিফ মিঝি, ইসমাইল হোসেন, ইফাত তপদার, রবিউল পাটোয়ারী, সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে।

You might like