চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ভূঁইয়া আর নেই

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম ভূইয়া (৪৮) আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রোববার দিনগত রাত ৩টায় ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রী সহ বহু আত্মীয়, স্বজন ও শুভাকাঙ্খি রেখে যান।

কামরুল ইসলাম ভূইয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে কামরুল ভূইয়ার মিত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ ইউনিয়ন লক্ষীপুর ইউনিয়নসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে।সোমবার বাদ আছর শ্রীরামপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

You might like