

টি. আর. দিদার
কুমিল্লার চান্দিনায় সুদের টাকার জিম্মাদার হওয়ার কারণে মৃতব্যক্তির লাশ দাফনে বাধার অভিযোগ পাওয়া যায় । পরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকারের নেতৃত্বাধীন ১০১ সদস্যের স্বেচ্ছাসেবী টিম এসে নামাজে জানাজা শেষে লাশ দাফন করেন।

জানাযায়, উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের এলাহী বক্সের ছেলে চারু মিয়া (৬২) করোনা আক্রান্ত হয়ে ৫ জুলাই রবিবার ভোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।তিনি সুদের টাকার জিম্মাদার হওয়ার কারণে একই গ্রামের মালেক ডিলার এর ছেলে মো. আবদুল কাদির মৃত ওই ব্যক্তির লাশ দাফনে বাঁধা দিয়ে রাখে। সংবাদ পেয়ে দুপুরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকারের নেতৃত্বাধীন ১০১ সদস্যের স্বেচ্ছাসেবী টিম এসে নামাজে জানাজা শেষে লাশ দাফন করেন।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার জানান, রবিবার ভোরে ওই ব্যক্তি মারা যান। বেলা ১১টায় আমরা ওনার বাড়িতে গিয়ে জানতে পারি সুদের টাকার জিম্মাদার হওয়ায় উনার জন্য কবর খুড়তে দেয় নি আবদুল কাদির নামের এক ব্যক্তি। পরে আমি উনার সাথে কথা বলে কবর খুড়ি এবং মরহুমের লাশ গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করি। তিনি আরও জানান, এই নিয়ে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা করোনা উপসর্গ ও করোনা নিয়ে মৃত মোট ১৬ জনের দাফন ও সৎকার সম্পন্ন করেন।
নিহতের পারিবারিক সূত্র জানা যায়- প্রায় এক বছর যাবৎ দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৪ জুন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তারপর থেকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।










