দোহারে ঈদকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত পশু নিশ্চিত করতে প্রশাসনের অভিযান

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারে  ২২ শে জুলাই (বুধবার) দুপুরে জয়পাড়া বাজারে কোরবানি ইদ কে সামনে রেখে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পশু জবাইয়ের লক্ষে গবাদিপশু চিকিৎসা ও ঔষধ বিক্রির দোকানগুলোতে ক্ষতিকর ও ভেজাল ও মেয়াদহীন পশুখাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করছে কিনা তা মনিটরিং করেন ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় তিনি ৩ জন ব্যাবসায়ীকে ভেজাল ঔষধ, মেয়াদ হীন ভ্যাক্সিন রাখার দায়ে ৪৫০০/- চার হাজার পাঁচ শত টাকা অার্থিক দন্ড ধার্য করেন এবং মৎস্য খাদ্য ও পশুখাদয আইন ২০১০ এর ১২ ধারা লংঘনের অপরাধে ২০ ধারায় এই দন্ড আরোপ করা হয়।

এবং অন্যদিকে আজ স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক বিহীন বাজার এলাকায় ঘোরাঘুরি করার সময় ১৫ জনকে জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স।

You might like