শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

 

মো.জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নকলা থানায় বাদাগৈর এলাকায় ৩১ জুলাই (শুক্রবার ) সকালে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম রাজিব মিয়া (৩০)। জানা যায়,বাদাগৈড় এলাকার নেকবর আলীর পুত্র নিহত রাজিব মিয়া।

আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-শেরপুর-মহাসড়কেরপাশ দিয়ে পায়ে হেটে বাসায় যাওয়ার সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাজিব মিয়াকে ধাক্কা দিলে সে ছিটকে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহন হয়।

পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় গাড়িতেই তাঁর মৃত্যু হয়।
জানা যায়, নকলা থানার পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করেছে।

প্রকাশিত : ৩১ জুলাই ২০২০ খ্রি.

 

You might like