শ্রেষ্ঠ করদাতা হাজি মাে. কাউছ মিয়ার জন্মদিনে কয়েকশ’ পরিবারের মাঝে চাল বিতরণ

সাইদ হােসেন অপু চৌধুরী :
বিশিষ্ট ব্যবসায়ী ও দেশের শ্রেষ্ঠ করদাতা হাজি মাে. কাউছ মিয়ার ৯০ তম জন্মদিন উপলক্ষে কয়েক’শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর শহরের ৮ নং ওয়ার্ডের গনি মডেল উচ্চ বিদ্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আড. হেলাল হোসাইন, সাবেক ছাত্রনেতা জুলফিকার আলী ভুট্টো, ওয়ার্ডের সাবেক সভাপতি বদিউজ্জামান বধু, ছাত্রলীগ নেতা সোহেল হোসেন বেপারী প্রমুখ।

চাল বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী কাউছ মিয়ার চাঁদপুর প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন দর্জি।

প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ১২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like