

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডের মঠখোলা মৃত রওশন প্রফেসরের বাড়ির মোড় থেকে কাউন্সিলর প্রার্থী হারুনুর রশিদ হাওলাদারের বাড়ির রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরেই।

অথচ এই বিষয়ে উদাসীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। দীর্ঘদিন যাবৎ এই কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সংস্কার করা হয় রাস্তাটি। রাস্তাটি দিয়ে গাড়ি ,রিক্সা, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলের জন্য সম্পুর্ণভাবে অনুপযোগী ছিলো। সামান্য বৃষ্টি হলে কাঁদায় সাধারণ মানুষ পায়ে হেঁটে এই রাস্তা ব্যবহার করতে পারছেনা। রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে।
এলাকাবাসীর পক্ষে নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন খান ওয়াদুদ, পৌর ছাত্রলীগের সহ সভাপতি রাসেল পাটোয়ারী, শিক্ষার্থী মোঃ মাহবুবুল আলম, আরো কিছু তরুণরা সপ্তাহব্যাপী পরিশ্রম করে রাস্তাটি বর্তমানে চলাচলের উপযোগী করে তোলে।
নির্দিষ্ট রাস্তাটির আশেপাশে ২’শ পরিবারে প্রায় ৫’ শতাধিক লোক বসবাস করেন।











