


ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় মাহমুদা আক্তার (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
৩১ আগস্ট (সোমবার) বিকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে মাঝের বাড়িতে এই ঘটনা ঘটে। মাহমুদা আক্তার পাশর্^বর্তী হাজীগঞ্জ উপজেলার রাধাসার গ্রামের ওমান প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী।
জানা গেছে, এক বছর পূবে বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের মৃত মামুন হোসেনের মেয়ে মাহমুদার সাথে হাজীগঞ্জ উপজেলার রাধাশা গ্রামের ওমান প্রবাসী আব্দুল কাদেরের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার টানে স্বামী ওমানে যায়।
প্রবাসে যাওয়ারপর থেকে স্বামী তার কোন খোঁজখবর না নেয়ায় মাহমুদা তিনমাস পূর্বে সে বাপের বাড়ি ফরিদগঞ্জের বালিথুবা গ্রামে চলে আসে। এক পর্যায়ে সে সোমবার দুপুরে সে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে।
সংবাদ পেয়ে থানা পুলিশ বিকালে লাশ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, পোস্ট মর্টেমের জন্য লাশ চাঁদপুর পাঠানো হবে।
৩১ আগস্ট ২০২০ খ্রি. ১৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১১ মুহররম ১৪৪২ হিজরি, সোমবার










