

ইমরান হোসেন সজীব, রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে মুজুরির টাকা চাওয়ায় দুই হিন্দু সহোদরকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে আ’লীগ নেতার ভাতিজা মোঃ সোহেল। অভিযুক্ত সোহেল এতেই ক্ষ্যান্ত না হয়ে পূনরায় তার দলবল নিয়ে ২য় দফায় ওই হিন্দু বাড়ীতে গিয়ে মারধর ও পরিবারকে হুমকি দিয়ে আসে সোহেল।

এসময় পুনরায় হামলার ভয়ে আহত দুই সহোদর এক স্বজনের বাড়ীতে আশ্রয় নেন। সোহেল ও তার লোকদের ভয়ে অসহায় দিনমজুর পরিবারটি বর্তমানে আতংকে দিন কাটাচ্ছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ আগষ্ট)বিকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের মধ্য উদমারা গ্রামের মালের বাড়ীতে। এই সম্পর্কে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বলেন কিছুই জানেন না।

শনিবার রাতে (২৯ আগষ্ট) আহত সুজন মজুমদার ও তার বাবা বিকাশ মজুমদার সাংবাদিকদের জানান, উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের আ’লীগ নেতার ভাতিজা সোহেলের মালিকানাধীন সোহেল ইন্জিনিয়ারিং ওয়ার্কসপে দৈনিক ৫’শ টাকায় মুজুরিতে কাজ করতেন।
কর্মচারিদের-সঠিক সময়ে বেতন দিতেন না সোহেল।সময় মত বেতন না পাওয়ায় দোকান থেকে চলে যায় সুজন। পরে পাওনা টাকা চাইতে গেলে গত পরশু শুক্রবার বিকালে সোহেল ও তার অনুসারী তাহের এবং আরিফকে নিয়ে বাড়ীতে গিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সুজন ও তার ভাইকে।
পূনরায় সন্ধার দিকে সোহেল ১০/১২ জন যুবক নিয়ে ওই বাড়ীতে গিয়ে সুজনের ঘরে ঢুকে তার মা-বাবাকে অশ্লিল ভাষায় গালমন্দ ও মারধর করে চলে আসে। ফের হামলার ভয়ে সুজন ও তার ভাই সুমন বাড়ী ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।গতকাল শনিবার রাতে বাড়িতে সাংবাদিক আসার খবর পেয়ে তারা বাড়িতে এসে সাংবাদিকদের নিকট বিভিন্ন অভিযোগ করেন।
এ ঘটনায় অভিযুক্ত সোহেলের মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও সে ফোন রিসিভ করেনি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এঘটনা কেউ আমাকে জানায়নি। সুজন বা তার পরিবার থানায় অভিযোগ করলে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।











