ফরিদগঞ্জে মৎস্য অবমুক্ত ২০২০ পালিত

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদঞ্জে বৃহস্পতিবার মৎস্য অবমুক্ত ২০২০ উদযাপন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার , প্রেসক্লাব সভাপতি কামরুজ্জান, ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক মোঃ মহিউদ্দিন প্রমুখ।

চলতি বছর ০৯টি প্রতিষ্ঠানিক জলাশয়, ১টি উম্মুক্ত (ডাকাতিয়া নদী)তে মোট ২৬৩ কেজি কার্প জাতীয় পাছের পোনা অবমুক্ত করা হচ্ছে বলে মৎস্য কর্মকর্তা জানান। তবে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বৃহৎ এ উপজেলায় বিপুল পরিমান নদী ও পুকুর থাকায় পোনা মাছের পরিমাণ বাড়ানো দরকার বলে জানিয়েছে।

০৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

You might like