বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আলোর দিশা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট :

জেগে ওঠো যুবক তুমি, জাগুক যুব শক্তি, যুব শক্তি জাগলে হবে দারিদ্র্যতার মুক্তি, এমন স্লোগান নিয়ে ২০১৮ সালে এক ঝাঁক তরুণ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বৃহত্তর ফরিদপুরের সেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা।

প্রতিষ্ঠার পর থেকে সফলতার সহিত নানা ধরনের সেচ্ছা সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি।

গত ৩১ আগষ্ট সংগঠনে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক কর্মসূচির যেনো কমতি ছিলো না। স্কুল মাদ্রাসাসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ, রক্তদান, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়ার মাহফিল, ছাত্রদের মধ্যে কোরআন শরিফ উপহার প্রদান, শতাধিক অসহায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ, কেক কাটার মধ্যে দিয়ে সমাপ্তি করা হয়।

এসময় সংগঠন এর সভাপতি সাগর বিশ্বাস তার বক্তব্যের মাধ্যমে বলেন, ‘আলোর দিশা আমার কাছে শুধুই একটি সংগঠন নয়, এটি আমার ভালোবাসার একটি সেরা পরিবার। আজ যার জন্য মানুষ টার জন্য এই পরিবারে থেকে সমাজের ছিন্নমূল মানুষের জন্য কাজ করতে পারছি, সেই মহান মানুষটি সংগঠনের উদ্যোগতা এবং প্রতিষ্ঠাতা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মাসুদ রানার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।

কৃতজ্ঞতা প্রকাশ করছি আলোর দিশার প্রতিটি সহযোগী ও মানবতার সৈনিক দের প্রতি, যাদের সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে এই পরিবার। এসময় তিনি তার বক্তব্যের মাধ্যমে দেশ ও দেশের বাহিরে থাকা প্রতিটি মহৎ হৃদয়ের মানুষের প্রতি আলোর দিশার জন্য সহযোগিতা কামনা করেন।

আলোর দিশার ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকির সমস্ত কার্যক্রমের সফলতা সংগঠনের উদ্যোগতা মাসুদ রানার নামে উৎসর্গ করেন।

এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সকলের কাছে দোয়া কামনা করেন, তিনি যেনো তার সর্বচ্চো চেষ্টা ও পরিশ্রম দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন আলোর দিশাকে সেই কামনা করেন

প্রতিষ্ঠা বার্ষিকি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলোর দিশার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন আপন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক শেখ মোঃ রাব্বি, যুগ্ম দপ্তর সম্পাদক বাসার খান, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক রিমন খান, কাউন্সিলর সদস্য ঈসা খান ও রাব্বি মোল্লাসহ সাবেক কমিটির সহ সভাপতি সুজন প্রামাণিক, প্রচার সম্পাদক সাব্বির হাসান সহ, অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য সংগঠনটি ইতিমধ্যে করোনাভাইরাসের দুর্যোগ সময়ে তাদের কার্যক্রম থেমে ছিলোনা। তাদের নিজস্ব অর্থায়নে কয়েক শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

You might like