

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন জমে উঠেছে। শেষ দিকের প্রচার প্রচারণা ছিল বৃহস্পতিবার।
আগামী রোবার ভোটগ্রহণ হবে। এই প্রথম ১৫৭ জন ভোটারের মাঝে বিভিন্ন পদে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

বৃহস্পতিবার শেষ প্রচারনায় সাধারণ সম্পাদক পদে মো. শাহিদুল ইসলাম (ছাতা মার্কা) প্রতিকের জমকালো প্রচারণা লক্ষ্য করা যায়। এ সময় তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে বাজারের সকল ব্যবসায়ীদের কাছে ছাতা প্রতীকের ভোট চান।
একই দিনে শেষবারের মত সাংগঠনিক সস্পাদক পদে রিপন মিয়াজী (মই) ও দপ্তর সস্পাদক পদে আ. মান্নান ( তালা চাবি) মার্কায় গণসংযোগ করতে দেখা যায়।
০৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না










