কুমিল্লায় বাধার মুখে পরীক্ষামূলক সিমেন্ট নিয়ে যাত্রা করা নৌযানটি

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লায় বাধার মুখে পড়েছে গোমতী নদী দিয়ে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরার সোনামুড়া নদী বন্দরের উদ্দেশ্যে যাত্রা করা নৌযানটি! সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে গোমাতী নদী দিয়ে যাত্রা করে সন্ধ্যায় কুমিল্লার পালপাড়া এলাকায় পৌঁছায় নৌযানটি। এখানে পালপাড়া এলাকায় গোমতী নদীর উপর পাশাাপাশি দুটি সেতু এলাকায় নদীটি সরু এবং তীব্র স্রোত থাকায় এখানে কিছুক্ষণ অবস্থান নেয় সিমেন্টবাহী নৌযানটি।

পরে রাতে এটিকে ব্রিজ এলাকা অতিক্রমের চেষ্টা করলে বাধার মুখে পড়ে। পালপাড়া নির্মাণাধীন রেল সেতুর নির্মাণ সংশ্লিস্টরা বাধা প্রদান করে বলে জানান প্রিমিয়ার সিমেন্ট লি.-এর রপ্তানি বিভাগের ব্যবস্থাপক ড. সালাহ উদ্দিন।

রাত পৌণে ১১টার দিকে ড. সালাহ উদ্দিন মোবাইল ফোনে প্রিয়সময় প্রতিবেদককে জানান, রেল সেতুর নির্মাণ সংশ্লিস্টরা নদীর এপার-ওপার রশি বেঁধে আটকে দিয়েছে। তবে, তিনি সংশ্লিষ্ট কারোর নাম বলতে পারেন নি। তবে, নৌযানের সাথে থাকা বিআইডব্লিউটিএ-এর ডেপোটি ডিরেক্টর মাসুদও ফোনে বাধার বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে জানতে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোন অভিযোগ তারা পাননি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত-বাংলাদেশ নৌপথে আমদানী রপ্তানীর দ্বার উন্তোচন করতে কুমিল্লার গোমতী নদী দিয়ে পরীক্ষামূলক ভাবে ৫০ মেট্রিক টন সিমেনট নিয়ে ত্রিপুরার সোনামুড়া নদী বন্দরে যাচ্ছে বাংলাদেশী নৌযানটি। এর আগে বৃহষ্পতিবার মুন্সিগঞ্জ থেকে যাত্রা করেছে নৌযানটি। এটি আজ কুমিল্লার দাউদকান্দি, তিতাস, মুরাদনগর, দেবীদ্বার হয়ে কুমিল্লায় আসে এটি। কাল ভারত সীমান্তে পৌঁছাবার কথা রয়েছে। সেখানে দুই দেশের ব্যাপক আনুষ্ঠানিকতা রয়েছে।

০৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

You might like