চান্দিনায় জননী মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা

 

টি. আর. দিদার :
কুমিল্লার চান্দিনায় জননী মেডিকেল সেন্টার প্রাইভেট লি.কে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের হারুন ভ‚ইয়া মার্কেটের ওই প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাঈমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার উল্যাহ্, আরএমও ডা. গাজী মাহমুদুল হাসান, চান্দিনা থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) দেলোয়ার হোসেন এর নেতৃত্বাধীন থানা পুলিশ।

০৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

You might like