
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের কাজী বাড়ির মোঃ সেলিম কাজীর ছেলে তাসকিন কাজী (৩) মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে পরিবারের লোকজনের অজ্ঞাতসারে ঘরের পাশে পুকুরে ডুবে মারা যায়।
পরিবারের লোকজন খোঁজাখুজি করতে গিয়ে ঘরের পাশের পুকুরে তাসকিনের ভাসমান লাশ দেখতে পেয়ে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। তাসকিনের বাবা উপজেলার গৃদকালিন্দিয়া কলেজের হিসার রক্ষক মোঃ সেলিম কাজির একমাত্র সন্তান।

০৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২০ মুহররম ১৪৪২ হিজরি, বুধবার
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না











