দক্ষিণ ইচলীতে মাদক ব্যবসায়ীরা এবার ভেঙ্গে দিলো প্রতিবাদী যুবকের হাত

গোলাম মোস্তফা :

মাদক বিক্রিতে বাধা এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত ৬ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৯ টায় ঢালীরঘাটের খেয়াঘাটে বিল্লাল তালুকদারকে ছুরিকাঘাত এবং ঘটনার ২দিন না যেতেই, গতকাল ৯ সেপ্টেম্বর বুধবার সন্দ্ব্যায় পুনরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী যুবক সোহেল তালুকদারকে পিটিয়ে তাঁর হাত ভেঙ্গে দিয়েছে মাদক ব্যবসায়ীরা।

 

ঘটনাসূত্রে জানা যায়, চাঁদপুর শহরতলীর দক্ষিণ ইচলীর ঢালীরঘাট বাজারেএকই পরিবারের মেহেদী ঢালী পিতা – মিজান ঢালী, মিজান ঢালী পিতামৃত গফুর ঢালী, সোহেল ঢালী পিতামৃত – হাফেজ ঢালী সহ আরো কয়েকজন দীর্ঘ দিন যাবত মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এনিয়ে স্হানীয় তরুণ ও যুবকরা মাদক বিক্রিতে বাঁধা দেয়। কিন্তু মাদক ব্যবসায়ীরা তা, তোয়াক্কা না করে ব্যবসা চালাচ্ছে। এবিষয়ে কথা বললে মৃত্যুর হুমকিও দিচ্ছে।

 

পূর্বের ধারাবাহিকতায় গত ৯ সেপ্টম্বর রাতে কোনো কিছু বুঝে উঠার আগে দেশীয় অস্ত্র দিয়ে ঢালীরঘাট বাজারে সোহেল তালুকদারের ওয়াকসপের সামনে তাকে এলোপাথাড়ি রড দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে ফেলো। বতমানে সেও চিকিৎসাধীন রয়েছে।
এদিকে গত ৬ সেপ্টেম্বর বিল্লাল তালুকদার কে ছুরিআঘাত করে । সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনার পরদিন ঢালীরঘাট বাজারের ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন পিতা- ছোলেমান তালুকদার উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ কাজী আবদুর রহীম আমলে নিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে নিদেশ প্রদান করেন। যার স্মারক নং- ৫১৮০/২য় তাং- ৭/৯/২০ইং।

যার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক,জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগন, উপজেলা নিবাহী কমকর্তা, ওসি ডিবি সহ বিভিন্ন সংস্থা বা বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়।

কিন্তু চাঁদপুর মডেল থানা অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের নিদেশনাটি আমলে নিয়ে তাৎক্ষণিক এ বিষয়ে উক্ত এলাকায় পুলিশি তৎপরতা করলে বা কাযক্রম গ্রহণ করলে, হয়তো মাদক ব্যবসায়ীরা পরবর্তী দূঘটনাটি ঘটাতে সাহস পেত না বলে জানান এলাকাবাসী জানান।

স্থানীয়রা জানান, এ মাদক ব্যবসায়ীদের আন্ডারগ্রাউন্ডে শক্তিশালী সিন্ডিকেট রয়েছে এবং দীর্ঘ সময়ে এরা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অথচ এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অথচ প্রতি জনের বিরুদ্ধে ৮/১০ টি মামলা রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের বিষয় আমি শুনেছি । কিন্তু এ সংক্রান্ত কোনো কাগজ পাইনি। চাঁদপুর সদর মডেল থানায় আমি যতদিন আছি, মাদকের সাথে কোনো আপোস নাই।

এলাকাবাসী চাঁদপুরের আইন শৃঙ্খলা বাহিনীর সকল বিভাগের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করছেন।

 

১০ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২১ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

 

You might like