

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
আসন্ন আগামী ডিসেম্বরেই আসছে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আকবর হোসেন মনির আজ তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে ৮নং ওয়াার্ড পৌরসভা সদর, ২নং ওয়ার্ড কেরোয়া, ৪নং ওয়ার্ড পুর্ব মিরপুর, ৩নং ওয়ার্ড মিরপুর সহ বিভিন্ন এলাকা ও বাড়িতে গণসংযোগ করেন।
এসময় তার সফরসঙ্গী হিসেবে পৌর আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ হোসেন বেপারী, মোহাম্মদ ফিরোজ পাটোয়ারী, কাইয়ুম গাজী, জসিম উদ্দিন, সুজন সরকার, ভুট্টো মিয়া, কাউসার হামিদ, হাবিবুর রহমান, রিপন ছৈয়াল, নাসির পাটোয়ারী, নিরব হোসেন, আল আমিন, মোহাম্মদ রানা, মোহাম্মদ হাসান প্রমুখ।

এসময় গণসংযোগ করতে গিয়ে তিনি সাধারণ জনগণের কাছে দোয়া চান। পৌরসভা নির্বাচনে দল যদি তাকে মনোনয়ন দেয়া তাহলে তিনি ফরিদগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক নগরায়নে রূপান্তরিত করবেন বলে আশ্বাস দেন। সাধারণ মানুষের উন্নয়নে ও সার্বিক জনগোষ্ঠির জন্য শান্তির শহর হিসাবে পৌর সভাকে উন্নীত করবেন বলে জানান।
বর্তমানে পৌর সভার ব্যাপক সমস্যা রয়েছে। রাস্তাঘাট, ষ্ট্রীট লাইট, ড্রেনেজসহ ব্যাপক সমস্যা। এ সমস্যাগুলো নিরসন করা হবে। সকল ক্ষেত্রে নাগরিকদের কল্যাণে অগ্রাধীকার দেয়া হবে বলে জানান। বিগত দিনে সাধারণ মানুষ যাদেরকে পাশে পেয়েছে সুখে-দুঃখে তাদেরকেই আগামীদিনেও পাশে পাবে এ প্রত্যাশায় নৌকা প্রতীক পেলে মানুষের সেবাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
১০ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২১ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না











