

সাইদ হোসেন অপু চৌধুরী :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিনব্যাপী মানবতাবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের
এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সংগঠনটির দ্বিতীয় বর্ষপূতিতে করোনার প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে সভাপতি মোঃ মাহমুদ হোসেন ফরিদের নেতৃত্বে কেক কাটা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মানিক রিপধ এবং কেন্দ্রীয় স্বাস্ব্য বিষয়ক সম্পাদক এ বি এইচ বাশার।
সংগঠনটির ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা ইউনিট প্রতিষ্ঠাবার্ষিকীতে দিন ব্যাপী নানান কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখে।
চাঁদপুর জেলা ইউনিটের সহ-সমন্বয়ক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে সকাল থেকেই পরিবেশ রক্ষায় ফলজ বৃক্ষরোপন করা হয়। বিকালে হাজিগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সদস্যদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় সদস্য ও রক্তদাতাদের নিয়ে কেক কেটে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
সংগঠনটির ময়মনসিংহ জেলা ইউনিটের উদ্যোগে সীমিত পরিসরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজুয়ানা ফৌজিয়া রিনাতের সার্বিক দিক নির্দেশনায় ময়মনসিংহ জেলা ইউনিটের প্রধান সমন্বয়ক শাকিব বন্ডের নেতৃত্বে কেক কেটে এবং সংগঠনটির সাফল্য কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব ফাবলিহা চৌধুরী প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সমাপ্তি করায় কেন্দ্রীয় ইউনিট, উপদেষ্টা মন্ডলীর সদস্য, দাতা সদস্যসহ প্রতিটি ইউনিটের সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েকেন তিনি ভবিষ্যতে ও সংগঠন কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আরো বেশি করে মানবতার সেবায় সবার অংশগ্রহণে আলোকিত সমাজ গঠনে এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন।











