

কবির হোসেন মিজি, চাঁদপুর করেসপন্ডেন্ট :
চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকায় পল্লী বিদ্যুতের স্টীলের খুঁটি হেলে পড়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে মারা গেলে লেকের চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ। এসময় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্নতা সৃষ্টি হয়ে প্রাণে বেঁচে গেলো ট্রেনে থাকা যাত্রী ও পথচারীরা। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় চাঁদপুর শহরের দক্ষিন বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়কস্থ দর্জিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকার বশির খান, রিপন মিজি, শরীফ মিজি চুনু মিজি, কবির খলিফা সহ একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু সড়কের পাশে লেকের ওপর থাকা ৩৩ হাজার বোল্ডের পল্লী বিদ্যুতের একটি খুঁটি রেল লাইনের পাশে থাকা গাছের ওপর হেলে পড়ে। এসময় গাছের সাথে খুঁটির তারে বেঁধে বৈদ্যুতিক শর্টনার্কিট হয়ে আগুনের গোলার মতো লেকের পানিতে পড়ে। তখন চাঁদপুর শহর ব্যবসায়ী সমিতির গ্রাহকদের রাখা টাকায় লেকেতে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ পানি থেকে লাফিয়ে উঠে এবং লেকে থাকা ছোট বড় রুই, কাতল, তেলাপিয়া, কালী বাউস সহ বিভিন্ন প্রজাতির মাছ গুলো মরে আস্তে আস্তে পর্যায়ক্রমে ভেসে উঠে।
এছাড়া ঘটনার সময় রেললাইনের ওপর গাছ পড়ে থাকার কারণে চাঁদপুরে আসা সাগরিকা ট্রেনটি সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আটকা পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও ছুটে যান। স্থানীয়রা জানান, ট্রেনটি আটকা পড়ার কারণে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পা হেটে শহরে পৌছেন।
চাঁদপুর শহর ব্যবসায়ী সমিতির লোকজন জানান, তারা সমিতির গ্রাহকদের টাকায় ব্যবসা করার লক্ষে কয়েক বছর ধরে বঙ্গবন্ধু সড়কের পাশে থাকা লেকে মাছ চাষ করে আসছেন। এবার বর্ষার কয়েক দিন আগেও তারা কয়েক লক্ষাধিক বিভিন্ন প্রজাতির মাছের পোনা লেকে ছাড়েন। কিন্তু এমন একটি ঘটনার কারনে তাদের চাষকৃত সমস্ত মাছ মরে গিয়ে পানিতে ভেসে উঠে। এতে তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা দাবি করেন।
এদিকে এলাকাবাসির অভিযোগ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকায় রেললাইনের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৩৩ হাজার বোল্ডের লাইন নেয়ার খুঁটিগুলো লেকের ওপর দিয়ে নেয়ার কারণে খুঁটি গুলোর নিচের মাটি সরে যায়। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের উদাসীনতার কারনে সেই খুঁটি গুলো মজবুত করে মেরামত করা হয়নি। যার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিদ্যুতের খুঁটি হেলে পড়ার কথা শুনে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়েছেন। এবং এটিকে আমরা আরো উন্নত করে মেরামত করার পরিকল্পনা নিয়েছি।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ৩১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ মুহররম ১৪৪২ হিজরি, মঙ্গলবার










