অশ্লীল ছবি নেটে প্রকাশ করায় কিশোরীর আত্মহত্যা

 

ফরিদগঞ্জ প্রতিনিধি :
প্রেমিক কর্তৃক প্রেমে প্রত্যাখাত ও অশ্লীল ছবি নেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় আত্মসম্মানে আঘাত করায় আঁিখ আক্তার (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আঁিখর ফুফাতো ভাই শাহাদাত জানায়, নোয়াপাড়া গ্রামের আ. মুন্নাফের মেয়ে আঁখি আক্তারের সাথে একই উপজেলা বদিউজ্জামানপুর গ্রামের সৌদি প্রবাসী লাবুর সাথে মুঠো ফোনের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

গত কয়েকবছর ধরে চলে এই সর্ম্পক। সম্প্রতি প্রেমিক লাবু প্রেমিকা আঁখির সাথে সর্ম্পক রাখবে না বলে জানিয়ে দেয়। একই সাথে আঁিখর অশ্লীল ছবি তার পরিবারসহ আশপাশের লোকজনের কাছে ও নেটে ছড়িয়ে দেয় সে। এতে আঁখির আত্মসম্মানে আঘাত লাগায় লোকলজ্জার ভয়ে বুধবার দুুপুরে নিজের ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে।

সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, লাশ পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হবে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী,  প্রিয় সময় গুজব প্রচার করে না

১৬ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ মুহররম ১৪৪২ হিজরি, বুধবার

You might like