
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁপুরের ফরিদগঞ্জে চাচীকে ধষর্ণের দায়ে ভাতিজা রিয়াদকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাঁটালী গ্রামে।
সৌদিপ্রবাসী স্বামী মোস্তফা কামালের কাছে ধর্ষণের ভিডিও পাঠিয়ে অর্থ দাবি করায় গৃহবধূ শারমিন বেগম সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি মামলা হিসাবে নথিভূক্ত করে রিয়াদ (২৫) কে মঙ্গলবার আটক করতে সক্ষম হয়।


থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইউনিয়নের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রীকে একই বাড়ির শফিকুর রহমানের প্রবাস ফেরত ছেলে রিয়াদ হোসেন ধর্ষণ করে। অবৈধ সর্ম্পকের ভিডিও মুঠোফোনে ধারণ করে, পরে সে তার চাচার কাছে সেই ভিডিও চিত্র ও ছবি পাঠিয়ে অর্থ দাবি করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কাজী মো. জাকারিয়া বুধবার জানান, মামলার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। অভিযুক্ত রিয়াদকে আটক করে জেল পাঠানো হয়েছে।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
১৬ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ মুহররম ১৪৪২ হিজরি, বুধবার











