

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে নোয়াপাড়া গ্রামে আঁখি আক্তার (১৭) নামে এক তরুণী ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

প্রেমিক লাবু অশ্লীল ছবি পোষ্ট দিলে আশপাশের লোকজন তা দেখে পেলে ফলে ক্ষোভ ও লজ্জ্বায় তরুণী আতœহত্যা করেছে।

আঁখির ভাই শাহাদাত জানান, নোয়াপাড়া গ্রামের আ.মুন্নাফের মেয়ে আঁখি আক্তারের সঙ্গে একই উপজেলার বদিউজ্জামানপুর গ্রামের সৌদি প্রবাসী লাবুর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
কয়েক বছর ধরে সর্ম্পক চলছিল। সম্প্রতি প্রেমিক লাবু প্রেমিকা আঁখির সঙ্গে সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দেয়। একই সঙ্গে আঁখির অশ্লীল ছবি তার পরিবারসহ আশপাশের লোকজনের কাছে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয় ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, পুলিশ বুধবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।











