ফরিদগঞ্জে একমাত্র মহিলা মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

মোঃ মহিউদ্দিন :

ফরিদগঞ্জ পৌর সভার একমাত্র মহিলা সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খাঁনের কন্যা আজমুর বেগম ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেত্রীদের নিয়ে স্থানীয় তুলাতলীতে শুক্রবার দুপুরে পাঁচ শতাধীক মহিলা নেতা-কর্মীর অংশ গ্রহণে এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে।

সাবেক সংসদ সদস্য প্রয়ত কসমিক ছফিউল্যাহর সহধর্মীনী মহিলা নেত্রী মালেকা পারভীনের সভাপতিত্বে মেয়র প্রার্থী আজমুর বলেন, জননেত্রী শেখ হাসিনার নারী নেত্রীত্বকে এগিয়ে নিতে আমি আসন্ন পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চাই। পৌর সভার সার্বিক উন্নয়ন কর্মকান্ডের পাশাপশি নারীদের ক্ষমতায়নে আমি নারী কর্মস্থানের ব্যবস্থা করবো। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের বাস্তবায়নের জন্য সর্বাত্বক চেষ্টা করবো।

পৌর সভার নাগরিক সুবিধার্থে পয়নিস্কাশন ও রাস্তা –ঘাট ,ব্রীজ , ষ্ট্রীট লাইট ও ড্রেনগুলো মেরামত করবো। সদর পৌর বাজারে জানজট নিরসনে আধুনিক ব্যবস্থা অবলম্বনে সাচছন্দ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলবো। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে লালন করে আমার প্রয়ত বাবার দেখানো পথে পৌর বাসীর সেবায় নিজেকে র্সাবক্ষনিক নিয়োজিত রাখবো।

তিনি আরোও বলেন, আমার যোগ্যতা ও রাজনৈতিক পরিবারকে বিবেচনা করে আমি আশা করি নৌকা প্রতীক আমি পাবো। নৌকা প্রতীক পেয়ে ফরিদগঞ্জ পৌর সভাটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার জন্য দোয়া করবেন যাতে নৌকা প্রতীক নিয়ে আসন্ন পৌর সভা নির্বাচন করে জয়লাভ করতে পারি। তিনি আরোও বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগ্রাম পরিষদের মহাব্যবস্থাপক ও সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া আমৃত্যু ফরিদগঞ্জ দক্ষিন ও উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করেছেন।

এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের সদস্য কুসুম কলি,পৌর যুব মহিলালীগের সভাপতি ফাহিমা আক্তার ও ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগন ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মেয়র প্রার্থী আজমুর বেগমের স্বামী বিশিষ্ট ব্যবস্থায়ী মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠান শেষে আগত ৯টি ওয়ার্ডের মহিলালীগের নেতা-কর্মীদের ভূরিভোজ করানো হয়।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১৮ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like