ফরিদগঞ্জে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আমিন মিজির উঠান বৈঠক ও গণসংযোগ

 

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী যুবনেতা মোঃ আমিন মিজি শনিবার আনুষ্ঠানিকভাবে প্রচারের অংশ হিসাবে উঠান বৈঠক ও গণসংযোগ শুরু করেছে।

মেয়র প্রার্থীদের পাশাপশি কাউন্সেলর প্রার্থী আমিন মিজি ব্যাপক প্রচার শুরু করেছে। স্থানীয় উত্তর কেরোয়া মিজি বাড়ির জামে মসজিদের উঠোনে এক বৈঠকে আয়োজন করে।

এ সময় আমিন মিজি বলেন, আমার ১নং ওয়ার্ড বেশ অবহেলিত আমি নির্বাচিত হলে ১নং ওয়ার্ডকে পৌর সভার সকল কাজে ১নং নাম্বার মডেল ওয়ার্ডে পরিণত করবো। রাস্তাঘাট ও পয়ঃনিস্কাশনের সকল সমস্যা নিরসন করে পৌর নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার সুযোগ করে দেবো।

উঠন বৈঠকে আশপাশের বাড়ির শতাধিক লোকসমাগম-সহ আমিন মিজিকে সমর্থন দেয়। বৈঠক শেষে এলাকায় গণসংযোগে নেমে পড়েন।

এ সময় এলঅকার গণ্যমান্য প্রবীণ ও প্রজন্মসহ তরুণরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এলাকার সাধারণ মানুষ তাকে এবার নির্বাচিত করে তাদের সমস্যাগুলো নিরসন করতে পারবে বলে জানায়।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০১ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like