
স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর জেলার হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রোটা. এসএম মানিক।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-এর এক অনুমোদন পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হচ্ছেন : সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক, সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক।
এ এডহক কমিটির মেয়াদের মধ্যে (ছয়মাস) বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০১ সফর ১৪৪২ হিজরি, শনিবার










