ফরিদগঞ্জের মেয়র প্রার্থী আকবর হোসেন মনিরের মতবিনিময় সভা

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

জেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মেয়র প্রার্থী আকবর হোসেন মনিরের ১ নং ওয়ার্ড আ’লীগ এবং সর্বস্তরের জনগনের অংশ গ্রহনের মধ্যেদিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে পৌরসভার চরবসস্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আ’লীগের সভাপতি মুকবুল হোসেন হাজীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোস্তফা কামাল সুমনের পরিচালনায়, বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আকবর হোসেন মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. তাকদীর হোসেন, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন বেপারী, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলী হায়দার পাঠান টিপু, আ’লীগ নেতা আ. ছাত্তার মিয়াজী, পৌর যুবলীগ নেতা আরিফ হোসেন বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আবুল কালাম, পৌর যুবলীগ নেতা জসিম উদ্দিন, সাহাদাত হোসেন টুটুল, কাউছার, ইমাম হোসেন রিপন, মাসুদ আলম কালু, পৌর ছাত্রলীগ নেতা আল- আমিন, নাবিল, মেহেদী হাছান শুভ, সাইফুল ছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী আকবর হোসেন মনির বলেন, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। আমার অভিভাবক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ভাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুখে- দুঃখে কি ভাবে মানুষের পাশে থাকতে হয়। জনগণ আমাকে তাদের পাশে থাকার স্থান দিলে, সারাজীবন মানুষের পাশে থেকে গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত করোব।

পরিশেষে আকবর হোসেন মনির প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমানের সু- স্বাস্থ্য কামনা করেন।

You might like