

জহিরুল ইসলাম জয় :
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌর ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন রাধাকান্ত দাস রাজু। গত সোমবার থেকে তিনি গনসংযোগ শুরু করেছেন।

হাজীগঞ্জ শহর আওয়ামলীগীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাকান্ত দাস রাজু ধেররা মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও একতা মৎস আড়তের স্বত্বাধিকারী।
সোমবার দিনভর তিনি বলাখাল বাজার ও বাজার সংলগ্ন এলাকা সমূহে ব্যাপক গনসংযোগ করেন। এ সময় বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভোটারসহ সাধারন ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়। বহু ভোটারকে এ সময় বলতে শুনা য়ায় এতোদিনে মানুষকে পাওয়া গেলো। ভোট দেবার মতো একজন প্রার্থী এসেছে। রাধা’র মতো সমাজ নিবেদিত প্রান লোককে ভোট না দিলে মানুষ ভোট দিবে কাকে? যে রাধা বাবু সামাজিক কাজে কাউকে খালি হাতে ফিরায় না সেই রাধা বাবুকে ভোট দেয়া নৈতিক দায়িত্ব আমাদের।
সোমবার বলাখাল বাজারে গনসংযোগকালে ভোটারদের উদ্দেশ্য কান্ত দাস রাজু বলেন,আমাকে উপরওয়ালা অর্থ সম্পদ আর সন্মান অনেক দিয়েছেন। আপনাদের ভালোবাসায় আজ আমি রাধাকান্ত দাস রাজু। আমার মতো কতো রাজু এমনিতেই ঝরে যায়। আপনাদের ভালোবাসা সহযোগিতা আর আস্থার স্থানে থেকে আপনাদের জন্য কাজ করাই আমার ধ্যান ও জ্ঞান। আপনারা ছেয়েছেন বলে আমি সাসাজিক কাজে আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের কাছে থেকে আপনাদের সেবা করার প্রত্যায় নিয়ে আসন্ন পৌর নির্বাচনে আমার নিজ ওয়ার্ড তথা পৌর ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনি মাঠে নেমেছি। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় আমি নির্বাচিত হলে পূর্বের ছেয়ে আরো বেশী করে আপনাদের পাশে থাকবো বলে ওয়াদা দিতে পারি।
৩ কন্যা সন্তানের জনক রাধাকান্ত দাস রাজু বলাখাল আর জে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দুইবারের সভাপতি,বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য,বলাখাল মহাস্বশান পরিচালনা কমিটির সাধারন সম্পাদকসহ বহু সামাজিক কাজে নিজেকে দীর্ঘদিন জড়িয়ে রেখেছেন।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়,রাজাকান্ত দাস রাজু ধেররা ও বলাখালসহ তৎসংলগ্ন এলাকার যে কোন মসজিদ মন্দির,ওয়াজ মাহফিল,পূজা অর্চনা,গবীর মেয়েদের বিবাহ,গবীর অসহায় শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দেয়া,বেকার লোকদের বিভিন্ন কাজে লাগিয়ে দিয়ে কর্মসংস্থানের মতো গুরু দায়িত্ব পালন করে আসছেন।










