ব্যস্ততার অক্টোপাসে জর্জরিত পরিবারগুলো

কথিকা : 

ক্ষুদীরাম দাস :
জীবন ও জীবিকা অর্জনে স্বামী-স্ত্রী দু’জনকে চাকুরী বা ব্যবসার জন্যে ঘরের বাইরে অনেক সময় ব্যয় করতে হয়। পরিবারগুলো দারুণভাবে ব্যস্ত, ব্যস্ততার অক্টোপাসে জর্জরিত যেন!

অফিসের আসা-যাওয়া, কাজ করাসহ পিতা-মাতা প্রায় ষোল ঘন্টা বাইরে থাকেন। কিন্তু কর্মক্ষেত্রে থেকে ফিরে আসার পর গৃহের অভ্যন্তরে একেবারেই ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়। পিতা সারাদিনের ক্লান্তি ঘরে এসে হাতমুখ ধুয়ে বা গোসল সেরে নাস্তা খেয়ে গড়াগড়ি করে অথবা টিভি দেখে ঝেড়ে ফেলেন।

এটাই অধিকাংশ পরিবারের স্বাভাবিক চিত্র। অন্যদিকে একজন নারী ঘরে এসে পুরুষের মতো করতে পারেন না। তাকে পরিবারের সকলের জন্যে রান্নাবান্না প্রস্তুত করতে হয়। এটাকেও আমাদের স্বাভাবিকভাবে নিতে হবে। তাছাড়া সরাসরি নাস্তা প্রস্তুত বা তার তদারকি করেন, সন্তানদের পড়ার তদারকি করা, সারাদিনের ঘরের সবকিছুর খোঁজ খবর করা, রাতের খাবার পরবর্তী দিনের দুপুরের খাবার, সন্তানদের স্কুলের টিফিন ইত্যাদি নানা ধরনের কাজে ব্যস্ত থাকতে হয়।

মাকে অনেকটা বিরামহীন মেশিনের ন্যায় কাজ করতে হয়। নারী যখন নিজের কাজ ও সে সাথে পরিবারস্থ সকলের কাজ করেন আর স্বামী এবং সন্তানেরা টিভির সামনে বসে গল্প-গুজবে ও আরামে সময় অতিবাহিত করেন, নারী কিন্তু তখন নিজের ও পরিবারের সকলের জন্যে ঘরের কাজ যেমন রান্নাবান্না করতে থাকেন। এটাও স্বাভাবিকভাবে নারীকে মেনে নিতেই হয়, অন্যথায় গতি কি?

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৭ অক্টোবর ২০২০ খ্রি. ১১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার

 

You might like