ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মনপুরায় বিক্ষোভ

রাকিবুল হাসান, মনপুরার সংবাদদাতা :

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ভোলার মনপুরায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১লা নভেম্বর, রবিবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিগণ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা বিভিন্ন সড়কসমুহ প্রদক্ষিণ করে হেলিপ্যাড মাঠে এসে সমাবেশ করেন।

জাতীয় ইমাম সমিতির মনপুরা উপজেলা সভাপতি মাও. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে হাফেজ মাও. সিহাব উদ্দিন সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তা রাখেন হাফেজ আঃ মান্নান, হাজীর হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার দ্বীপক চৌধুরী, মাও. রফিকুল ইসলাম,মনপুরা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. জসিম উদ্দিন, মারকাজ মসজিদের ইমাম মাও মোহাম্মদ ইউসুফ,মুফতি এনায়েত উল্লাহ কাসেমী, মাও. মাহবুবুব উদ্দিন,মনপুরা উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি মাও. আঃ মতিন ফয়েজী, মুফতি ইসমাইল হোসেন প্রমূখ।

সমাবেশে বক্তার বলেন ফ্রান্সের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ফ্রান্সের সকল পন্য বর্জনের আহবান জানাই। সেই সাথে সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি স্মারকলিপি মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়ার কাছে হস্তান্তর করেন জাতীয় ইমাম সমিতির নের্তৃবৃন্দ।

You might like