

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার :
শেরপুরে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে শহরের নবীনগর এলাকায় (ছাওয়াল পীরের মাজারের বিপরীত পাশে) ওই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি।
জানা যায়, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত বিভাগ। তিন তলাবিশিষ্ট ওই ভবন নির্মাণ কাজ আগামী ২০২১ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
০৩ নভেম্বর ২০২০ খ্রি. ১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার











