

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে মহিলাদের নিয়ে মতবিনিময় সভা করেন নৌকা প্রতীক প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী আজমুর বেগম।
তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন,‘আপনারা ইতোমধ্যে দেখেছে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে দেশে উন্নয়ন হয়। আমি আশাবাদী এবারের নির্বাচনে আমি নৌকা প্রতীক পাবোই।


আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো। আজকে নারীরা বিভিন্ন বিষয়ে পিছিয়ে থাকার পেছনে যতটানা পুরুষ দায়ী তার চেয়ে বেশী দায়ী আমরা নারীরা। আমরা কেন জানি সামনে আসতে চাই না। নারীদের উন্নয়নের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। নারীরা ইচ্ছে করলেই পুরুষদের ন্যায় কাজ করতে পারে না। তাই আমি মেয়র নির্বাচিত হলে নারী বান্ধব কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’ আমি মেয়র হতে পারলে ফরিদগঞ্জ পৌরসভাকে দুর্নীতি মুক্ত করা হবে।

আমার ব্যক্তিগত তহবিল হতে ফরিদগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে প্রতিমাসে হোমিওপ্যাথিক এর মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে। বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখেল মূল। তাই আমি স্বাস্থ্য সেবার দিকেও মনোনিবেশ করবো। চিকিৎসা সেবা প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দেওয়া হবে। আমিগতভাবে আমি হোমিওপ্যাথিকের একজন শিক্ষার্থীও। তাই বিষয়টি অনুধাবন করতে পারছি। ’
২৭ নভেম্বর শুক্রবার বিকালে পূর্ব বড়ালী গ্রামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গীতা রানী, পৌর ছাত্রলীগের সদস্য সিদ্দিকুর রহমান রনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাবিবুর রহমান, পৌর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাছিনা বেগম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিব, ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা বেগম, সাধারণ সম্পাদক কুলছুমা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তানজিনা আক্তার, স্বর্ণা আক্তার, রীনা বেগম, মুন্নি আক্তার, মিনু বেগম।
অনুষ্ঠনের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ফারাব জামাল তনিম।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ১০:১৫ পিএম
২৭ নভেম্বর ২০২০ খ্রি. ১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি, শুক্রবার











