বাঘমারা পদ্মবিল এখন পদ্মফুলে সমারাহ প্রকৃতির সৌন্দর্য যেন এককটা স্বর্গরাজ্য

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাখওয়া দিঘী এলাকার বাঘমারা পদ্মবিল এখন ভ্রমণপিপাসু মানুষের কাছে এক দর্শনীয় স্থান। বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে থাকা পদ্মফুল, নির্মল পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।

বর্ষা মৌসুমে বাঘমারা পদ্মবিলের চারপাশ যেন নতুন রূপ ধারণ করে। বিলের পানির ওপর ফুটে থাকা সারি সারি পদ্মফুল আর সবুজের সমারোহ তৈরি করেছে মনোমুগ্ধকর পরিবেশ। নৌকায় করে বিল ঘুরে দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আনন্দ আরও বেড়ে গেছে। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে এখানে এসে সময় কাটাচ্ছেন এবং প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও বাঘমারা পদ্মবিল তেমন পরিচিত ছিল না। পদ্মফুলে ভরা বিলের সৌন্দর্যের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ায় এখন প্রতিদিনই দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসু মানুষের ভিড় চোখে পড়ার মতো।নৌকায় ঘুরে দর্শনার্থীরা আনন্দে সময় কাটান।”

দর্শনার্থীদের অনেকেই জানান, শহরের ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতে তারা এখানে ছুটে আসছেন। নৌকায় ঘুরে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানোর সুযোগ পাচ্ছেন তারা।

প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা বাঘমারা পদ্মবিলকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা গেলে এ অঞ্চলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে বিলের প্রাকৃতিক পরিবেশ ও পদ্মফুল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রকাশিত :  ‍রোববার, ৩০ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy