শাহরাস্তিতে ৮ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৮ পিচ ইয়াবাসহ মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী বাজার ভায়া দেবকরা সড়কে বাবুলের ফলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

ওই সময় সাব্বির হোসেনকে তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দারুনকরা হাজী বাড়ির মিজানুর রহমানের ছেলে।

ওসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেফতার সাব্বির হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশিত :  ‍রোববার, ৩০ আগস্ট ২০২৬

You might like