হাজীগঞ্জ স্বাস্থ্য বিধি না মানায় ২১শ’ টাকা জরিমানা

মো.মজিবুর রহমান রনি : ২২ জুন (মঙ্গলবার) হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ২০ মামলায় ২১’শ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। হাজীগঞ্জ বাজারের বড় মসজিদের সামনেসহ বিভিন্ন স্পষ্টে স্বাস্থ্য বিধি না মানা এবং মাস্ক না পরার অপরাধে ২০ পথচারিকে ২১শত টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার সিএসও মো. ফয়সাল হোসেন, হাজীগঞ্জ থানার এসআই মো. সেলিমসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন -স্বাস্থ্য বিধি মানা শতভাগ নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। করোনার উর্ধগতি রোধে সকলের সহযোগিতা কামনা করছি।

You might like