শেরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আসিফ করোনা আক্রান্ত

শেরপুর প্রতিনিধি : :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শেরপুর পৌরসভা শাখার সদস্য সচিব মোঃ খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ করোনা আক্রান্ত। এই তরুণ মেধাবী পরিশ্রমী ছাত্র নেতা করোনা আক্রান্ত হয়েছে শেরপুর সদর হাসপাতাল স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করে। আসিফ সহ তার বাবা, মা আক্রান্ত। তারা সকলে জেলা সদর হাসপাতালে ভর্তি আছে।

শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন ও জেলা ছাত্র দল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন আসিফ, তার বাবা – মা সহ সকলের করোনা মুক্তির জন্য সকল নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন ।

এসময় আসিফের সাথে ফোনে যোগাযোগ করলে, তিনি জানান, আমি এবং আমার মা শারীরিকভাবে সুস্থ্য কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। আমার বাবা অসুস্থ্যতা একটু বেশি। আমি সকলের কাছে আমি সহ সকল করোনা আক্রান্তদের জন্য সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ তায়ালা করোন কোভিড- ১৯ থেকে দেশবাসী মুক্তি দান করুক।

You might like