

শেরপুর প্রতিনিধি :
২৭ জুলাই ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষ্যে মঙ্গলবার শেরপুর জেলা যুবলীগ নানা কর্মসূচির আয়োজন করে। দুপুরে শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দুস্থ ও করোনা প্রতিরোধে কর্মরত স্বেচ্ছাসেবীদের মাঝে ৫০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
বিকেলে কামারের চর ইউনিয়নে ডুবারচরে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ বৃক্ষের চারা রোপণ করা হয়। সর্বশেষ রাত ৯.৩০ টায় নিউমার্কেটের নতুন ভবনের ৩ তলায় নবাব রেস্টুরেন্টে কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান ও প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার।
তার পরিকল্পনা ও নেতৃত্বেই আজ আমরা প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ পেয়েছি। যার মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলেছেন। আমরা বিশ্বাস করি আগামীর উন্নত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার সাথে তিনি যোগ্য সন্তান হিসেবে এভাবেই নেতৃত্ব দিয়ে যাবেন। তাই নানা কর্মসূচির মধ্যদিয়ে আমরা এই কর্মবীরের জন্মদিন স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আয়োজন করেছি।










