জাগাও মনুষ্যত্বের পরিচয়!

ক্ষুদীরাম দাস

আমরা করোনার ভয়ে
কী হবে, কী হয়;
তিলে তিলে হচ্ছে বাড়ছে
সুন্দর পৃথিবীর ক্ষয়!

তবুও মোরা পরস্পরে
বারে বারে করছি অবহেলা,
নিঠুর কর্মে লিপ্ত, প্রতিনিয়ত
করছি জীবন নিয়ে খেলা।

পাপের তরে সৃষ্টিকর্তার সাথে
বেড়েছে সীমাহীন দূরত্ব,
এখনো কী নত হবো না?
দিবো না স্রষ্টার গুরুত্ব!

কৃতজ্ঞতার হাসিতে
মুগ্ধতায় ডাকিনা রোজ,
স্রষ্টাকে ভুলে চলি সর্বদা
হৃদয়ে করি না তাঁর খোঁজ।

নির্জনে নিরালায় যাকে বলা উচিত
মনের যত কথা,
অথচ তারে ভুলে চলি
জগতে দিই নিয়ত ব্যথা।

চির সত্য কথা-একদিন
রবে না কেউ কারো আপনজন;
তখনই অনুভব জেগে বুঝবো
স্রষ্টারই তো প্রয়োজন।

ওহে মানব! শোনো সবে-
করো না আর মিথ্যে অভিনয়,
মানুষ হয়ে জন্মিলে সগৌরবে
জাগাও মনুষ্যত্বের পরিচয়!

You might like