

পথের পাশে দাঁড়িয়ে থাকা পাগলটা
উচ্চ স্বরে চেঁচালো সেদিন,
বললো, ‘এ পৃথিবী আমার,
আমার মতো কে আর আছে স্বাধীন!’
দাঁড়িয়ে দেখলো আরো পাগলের দল
কেউ বললো না, হায় হায়;
শুধু নীরবে শুনলো সকলেই
সে তো পাগল, তাই।

পাগলের মতো পাগলামী লুকানো
রয়েছে মুখোশধারী বাবুদের,
ওরাও বলে চেঁচিয়ে, জোর গলায়
এখানে রয়েছে যা কিছু সব আমাদের।
খোঁড়া যুক্তির আড়ালে
ওরা লড়ে চলে-এই তাদের বাহাদুরি;
সাধুবেশে নিজেরাই করিয়া
চেঁচিয়ে বলে ‘করেছো তুমি চুরি।’
যতদিন রইবে দাপটে দাপটে
এমন পাগলের দল;
চারিদিকে পাপ কাজ ছড়ানো,
সুন্দর সমাজ তাই টলমল।










