ক্ষুদীরাম দাসের কবিতা : আমার হৃদয়াকাশে তুমি

 

টিপ টিপ বৃষ্টি ধ্বনি
অনুভবে খুঁজে পাই তোমাকে,
তোমাকে দেখি বৃষ্টির ছন্দে;
বাদল দিনের আনন্দধারায়;
তোমার আনন্দ আমার হৃদয় জুড়ে;
জানালার গ্রীলে দাঁড়িয়ে দেখি;
দেখি আমার হৃদয় জুড়ে তুমি।

 

দক্ষিণের জানালায় বৃষ্টির মেলা দেখি,
আর কফির ধোঁয়ায় তুমি জেগে উঠছ;
আকাশের মেঘগুলো উড়ে যায়,
তুমি আমার হৃদয়ে মিশে আছো,
তোমার সৌন্দর্য বৃষ্টি ভেজা দিনেও
আমি খুঁজে পাই,
আমি যে ভালোবাসি তাই,
আর তুমিও আমায়।

You might like