ফরিদগঞ্জে অক্সিজেন দ্যা এক্সপ্রেসের কাজ শুরু

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের উদ্যোগে উর্মি গ্রæপ ও সংযোগের সহায়তায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে অক্সিজেন সেবা “দ্যা অক্সিজেন এক্সপ্রেস’ কাজ শুরু করেছে।

শুক্রবার(৬ আগষ্ট) ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করে। সংগঠনটির সভাপতি মুনীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

ফোরামের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কামরুল হাসান , প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, বঙ্গবন্ধু গবেষনা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ , জেলা পরিষদ সদস্য মশিউর রমান মিঠু, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফোরামের সহসভাপতি শফিকুর রহমান, ফারুক আহমেদ, রসু মিয়া, মজিবুর রহমান, সুমন মাহমুদ প্রমুখ।

 

You might like