

এই শুনছো, ওঠো
এই ভাবেই আমাদের দিনটি শুরু
বাজারের লম্বা তালিকা হাতে তুমি
চাল,ডাল, তেল-মরিচসহ প্রয়োজনীয়
কত কি যে লেখা?
নাস্তার টেবিলের আলাপ
আরে আমি পারব না
¯্রফে পারন না
আজ আমার অফিসে এমনিতেই দেরী
তাছাড়া কাজের ভিষণ চাপ
প্লিজ লক্ষী সোনা,
আজ তুমি একটা কিছু কর-

এই হলো তোমার রোগ
সংসারের প্রয়োজন অপ্রয়োজনেই
যত তোমার অফিসের কাজের ব্যাঘাত
আরে মশাই,
সংসারটাতে তো কিছু লাগে,
নাকি?
এভাবেই তোমাকে নিয়ে ভেবে গেল
আমার দশ বারটা বছর
কিন্তু তুমি নেই,তোমার দেখাও নেই
আমার সংসারও নেই,আমার চাকরীও নেই
আমি আসলে আস্ত বেকার,স্বপ্নবাজ প্রেমিক!
কিন্তু স্বপ্ন আমার এমনই
এরকমই তুমি আছ আমার অনুভূতিতে
তুমি আছ আমার অনুভবে,
তোমার জন্য গভীর ভালবাসা রয়েছে আমার হৃদয়ে।।
অশোক কুমার রায়
জুনিয়র প্রোগ্রাম অফিসার
বরিশাল অঞ্চল মনপুরা ভোলা।










