

মুজিব আমার মধ্যবিত্তের
ডাল ভাত খাওয়া হাসি,
মুজিব আমার রাখাল ছেলের
মুক্ত সুরের বাঁশি।
মুজিব আমার আকাশজুড়ে
চন্দ্র তারার হাসি,
মুজিব আমার উদাস মাঠে
মন রাখালের বাঁশি।

মুজিব আমার স্মৃতির ছবি
আমার ভাইয়ের মুখ।
মুজিব আমার পুষ্প আকা
স্মৃতি নিবিড় সুখ।
মুজিব আমার বাংলার পথ
স্নিগ্ধ বটছায়া।
মুজিব আমার এই প্রকৃতির
অকৃত্রিম এক মায়া।
মুজিব নামের নিশান ওড়ে
শহর সবুজ গায়,
সেই নিশানের পরশ লাগে
মাঝির হরেক নায়।
সকালবেলার নারোম বাতাস
করছে কানাকানি।
লাল সুরুযের আলোর ঠোঁটে
মুজিব তোমার বানী।
কবি পরিচিতি :: সুমাইয়া সরদার ইভা।
শোকাহত আগষ্টের প্রতিযোগিতায়- ২০২১ কবিতা তৃতীয় স্থান অর্জন করেন।
পিতাঃ দুলাল সরদার, মাতাঃ রুবি বেগম, জন্মসালঃ ২৩-৪-২০০১, পেশাগত জীবনে তিনি একজন স্বেচ্ছাসেবী, লেখক ও কবি।
তার লেখা দুইটি ছোট গল্প ও একটি কবিতা প্রকাশিত হয়েছে। তার লেখা বই আজো তোমার অপেক্ষায়, বাবা বৃক্ষ ও উৎসর্গ। ২০১৩ সালে পি এস সি ও ২০১৯ সালে এস এস সি পরীক্ষা দেন। বর্তমানে তিনি রায়পুর সরকারি কলেজ শিক্ষাধীন অবস্থায় আছে। দায়িত্ব পালনে তিনি একজন নিষ্ঠাবান। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যান সংগঠনে নারী বিষয়ক ও শিশু বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।










