

হে রমনী, দেখ তুমি চেয়ে
সময় বয়ে যাবে আনন্দে আনন্দে
তুমি আমায় পেয়ে।
শুভ দিনে রজনীগন্ধা দেবো তোমায় কিনে
আমার হৃদয় পদ্মপুকুরে নাইতে নামবে তুতি
ভালোবাসা ভালোবাসা এর মানে।

তোমার ঐ হরিণীর চোখ
ভালোবাসার মায়াবী তীব্র আকাক্সক্ষা
‘প্রেম প্রেম’ মিছিল হোক।
হৃদয় আমার উদার আকাশ,
আসুক যত বাধা অথবা ঘাত প্রতিঘাত
প্রেমলীলা আমার বুকের বাঁ পাশ।
ঐ দিকে তাকাতে নেই
আমায় ছেড়ে অচেনা কারো পানে
তখন বুঝবে হারিয়ে নিজেকেই।
নির্দিষ্ট সীমানা, তোমার আমার দেনা-পাওনা
তুমি আছো, আমি আছি, থাকবো-থাকবে
দু’জনার পথ যেন থাকে চেনা।










